রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফেব্রুয়ারি ০২ ২০২৩, ১৩:১৩

অনলাইন ডেস্ক :: রাজধানী ভাটারার সাইদনগরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রীর তাসলিমা বেগম (৪৮)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সকাল ৬টার দিকে আগুনের সংবাদ পেয়ে দুইটা ইউনিট পাঠানো হয়েছিল। ওই এলাকার ১০৬ নম্বর বাড়ির ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। নিহতদের নিজস্ব ভবন। পরে আগুন নিভানো হয়েছে।

ওসি আসাদুজ্জামান বলেন, ভাটারা সাইদনগর ১০০ ফিট এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় স্বামী-স্ত্রী থাকতেন। তার দু’ছেলে ইতালি প্রবাসী। আজ ভোরের দিকে রান্নাঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলেই পুড়ে মারা যান স্বামী-স্ত্রী।

তিনি আরও বলেন, স্বামীর বুকের উপরে পড়েছিল স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে- স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও