সরকারি কর্মচারীকে মারধর করে কাগজপত্র ছিড়ে ফেলার অভিযোগ

জানুয়ারি ৩১ ২০২৩, ০১:০৫

মুনতাকিম লস্কর কায়েস, বানারীপাড়া:  বরিশালের বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যানকে মেরে তার সাথে থাকা সরকারি কাগজপত্র ছিড়ে ফেলর ও ১৪ হাজার ৩ শত ২০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাতে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে চেইনম্যান রফিকুল ইসলাম।
অভিযোগে সলিয়াবাকপুর ইউনিয়নের নরত্তমপুর গ্রামের মৃত আঃ জলিল হাওলাদারের ছেলে যুবদল কর্মী মো. তারেক হাওলাদার (৩২) ও বানারীপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আঃ রব মিয়ার ছেলে মো.আমিন (৩০) এবং যুবলীগ কর্মী মো. মহসিন (৩২)।
অভিযোগ সূত্রে জানাগেছে, ৩০ জানুয়ারি বিকেল ৩টায়
রফিকুল ইসলাম তার অফিসের ২০২২ সালের ১৭ অক্টোবরের ২২৪১৫২৪ নম্বরের নামজারী মোকর্দ্দমার  কাগজপত্র ফটোকপি করার জন্য ভূমি অফিসের প্রায় ৫০ গজ দুরে মাহমুদিয়া মাদরাসার সামনে ফটোকপির দোকানের সামনে গেলে বিবাদীরা তার গতিরোধ করে পরিধেয় শার্টের কলার ধরে টেনে হিচরে কিল-ঘুষি, চর-থাপ্পর মেরে লাঞ্চিত করে তার কাছে থাকা ওই সরকারি কাগজপত্র ছিড়ে ফেলে ও পকেটে থাকা ১৪ হাজার ৩ শত ২০ টাকা নিয়ে যায়।
এ সময় বাদীর সাথে বিবাদীদের বাকবিতন্ডার এক পর্যায়ে ২নং বিবাদী আমিন তার কাছে থাকা অস্ত্র বের করে ফের মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে বাদী রফিকুল ইসলাম ঘটনার বিবরণ তার উর্ধ্বতন কর্মকর্তা বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বীকে জানিয়ে থানায় বিলম্বে অভিযোগ দেয়া হয়েছে বলেও তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
এদিকে বিবাদীদের মধ্যে ২জন বিএনপি সমর্থীত হওয়া সত্যেও যুবলীগ নেতা মহসিন তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন অপকর্ম করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে বলেও রফিকুল ইসলাম বানারীপাড়া প্রেসক্লাবকে জানান।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া