আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ ও খালের মধ্যে বাঁধ অপসারণ

জানুয়ারি ২৭ ২০২৩, ১৮:১৮

মোঃ নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়াঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের অভিযানে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ এবং খালের মধ্যে আড়াআড়িভাবে বাঁধ অপসারণ করা হয়েছে।

দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে তৎসংলগ্ন খালের ঘোড়ারপাড় পর্যন্ত এবং ত্রিমুখী থেকে কোদালধোয়া পর্যন্ত খালের মধ্যে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ চট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং খালের মধ্যে আড়াআড়িভাবে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে, এবং একটি নৌকা জব্দ করে নিলামে বিক্রি করা হয়।

২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সন্ধ্যা নদী ও তৎসংলগ্ন ২টি খালের মধ্যে একযোগে এ অভিযান পরিচালনা করে।

মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া