মির্জাগঞ্জে যুবতীকে ধর্ষণের চেষ্টায় ইউপি সদস্য গ্রেপ্তার

জানুয়ারি ২৭ ২০২৩, ১৮:০৮

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে এক যুবতীর(২৮) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় মাসুদ খান(৩৪)নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মাসুদ খান উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে এবং সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সুনদ্রা কালিকাপুর গ্রামের যুবতীর ঘর থেকে তাকে আটক করা হয়। অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগীর বাড়ি ও ইউপি সদস্যের বাড়ি পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিত।

ঘটনার সময় ঐ ব্যক্তি যুবতীর মামাতো বোনের কিছু অফিসিয়াল কাগজ নিয়ে আসছে বলে ঘরের দরজায় খুলতে বলে। ঘরের দরজা খুললে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। কিছু বুঝে ওঠার আগে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে ডাক চিৎকার দেয় যুবতী।

কিছুক্ষন পর স্থানীয়রা চিৎকার শুনে যুবতীকে উদ্ধার করে থানায় খবর দেয়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আটকে রেখে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। যুবতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টা মামলার রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও