হলে ঢুকে ছাত্রলীগের নেতার ওপর হামলার ঘটনায় ৪ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানুয়ারি ২৫ ২০২৩, ১৩:০৪

অনলাইন ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা দাবীদার মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের চার ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিফাত বাদী হয়ে ৭ জনের নামে এবং আরও ৮ জনকে অজ্ঞাত আসামি করে বুধবার দুপুরে এ মামলা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার ও শেখ রেফাত মাহমুদ‌কে আটক করে বন্দর থানা পু‌লিশ। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।’

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের ৪০১৮ নম্বার রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

আর হামলাকা‌রী হি‌সে‌বে যা‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে তারাও বিশ্ব‌বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের সংগঠক। হামলার শিকার ও হামলায় অ‌ভিযুক্ত সকলেই ব‌রিশাল সি‌টি করপো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর অনুসারী।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও