কলাপাড়ায় শ্রমিকদের মাঝে যুবলীগ নেতার কম্বল বিতরন
জানুয়ারি ২৪ ২০২৩, ১৯:১৪
মো. ওমর ফারুক, কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের লঞ্চঘাটে এলাকায় অসহায় হতদরিদ্রের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। এসময় কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানি শামিম, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর জামাল খালাশি,পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ মোঃ হুমায়ুন গাজী সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীত নিবারনের কম্বল পেয়ে ঘাট শ্রমিকদের মুখে হাসি ফুটে ওঠে।
ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুররসালিন আহম্মেদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে ঘাট শ্রমিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। অন্তত এই কম্বলে তাদের শীত কিছুটা হলেও নিরাবন হবে। আমি এসব অহসায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করছি।








































