ভোলায় মধ্যরাতে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব ‍॥ আটক ১৮

জানুয়ারি ২৩ ২০২৩, ১৮:৫০

ভোলা প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভা গেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য রাতে কাভার্ডভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা করে ১৮ কিশোর ও যুবক। রাত সাড়ে ৩টার দিকে পৌরসভা গেট সংলগ্ন এলাকায় আসলে ওই কাভার্ডভ্যানটি আটক করেন থানার রাত্রীকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ১৮ ভ্রমণকারীসহ তাদের বহন করা কাভার্ডভ্যানটি আটক করা হয়। আটককৃতদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিভাবকরা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া