বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে-এমপি মহিব
জানুয়ারি ২০ ২০২৩, ২১:০৮
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই হাজার দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরমোন্তাজ, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়ন ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।
তিনি বলেন, “বাংলাদেশ আজ আর দরিদ্র রাষ্ট্র নেই। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংরাদেশ গড়ার লক্ষে সামনে এগিয়ে যেতে হবে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে”।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম ফকু, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন, উপজেলা কৃষক লীগ সভাপতি এডভোকেট শামীম মিয়া, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী।
উল্লেখ্য, রাঙ্গাবালীর প্রতি ইউনিয়নে ৫শ’ করে মোট দুই হাজার কম্বল বিতরণ করা হয়। এছাড়াও চরমোন্তাজ ও মৌডুবী ইউনিয়নে দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি মহিব।








































