বরিশালে সিপিবির লাল পতাকা মিছিল

জানুয়ারি ২০ ২০২৩, ১৭:০৩

নিজস্ব প্রতিবেদক: পল্টন ময়দানে (২০০১ সালে ২০ইং জানুয়ারি) সিপিবি’র মহাসমাবেশে বোমা হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি ও দুঃশাষন, গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার গণসংগ্রাম জোরদার করার দাবীতে বরিশাল নগরীতে লাল পতাকার মিছিল ও সমাবেশ করেছে সিপিবি।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটি।

বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বরিশাল ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক এ্যাড. একে আজাদ প্রমূখ। পরে লাল পতাকার মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় টাউন হল চত্বরে এসে শেষ করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া