সরকারি সহায়তায় দ্রুত উন্নয়নের ছোঁয়া পাচ্ছেন উজিরপুরবাসী

জানুয়ারি ১৭ ২০২৩, ২২:১৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উজিরপুর উপজেলার গ্রামীণ জনপদকে বদলে দিয়েছে এডিপি ও জাইকার বিভিন্ন প্রকল্প। গত দুই বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে।

পাল্টে গেছে উজিরপুরের গ্রামীণ জনপদের জীবন যাত্রা। গ্রামের ছোটখাটো উন্নয়ন প্রকল্পে আরো অর্থ বরাদ্দ হলে উজিরপুর উপজেলা পরিণত হবে উন্নয়নের মডেলে।

সরকারি সহায়তায় প্রান্তিক জনপদের সাধারণ মানুষ দ্রুত উন্নয়নের ছোঁয়া পাচ্ছেন এডিপির প্রকল্পের নানা ধরনের বরাদ্দে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় আয়রন ব্রিজ নির্মাণ, কাঁচা সড়ক, খাদ্য গুদাম নির্মাণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা লাগানোর কাজ তদারকি করেছেন উজিরপুর উপজেলা প্রকৌশলী রবীন চক্রবর্ত্তী।

তিনি উপজেলার বিভিন্ন প্রান্তে সরেজমিনে ঘুরে এডিপির প্রকল্পের কাজগুলো দেখভাল করেন।

খেলার মাঠে যুবকদের মনোযোগী করতে ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গুঠিয়ার অবহেলিত জনপদে উন্নয়নমূলক কাজ হওয়ায় মানুষ বেশ আনন্দিত।

ওই ইউনিয়নের খলদকুল মোল্লা বাড়ির সামনে ব্রিজ, ভূঁইয়া বাড়ির সামনে ব্রিজ ও পঞ্চগ্রাম স্কুলের সামনে ব্রিজ এবং ডহপাড়া হাওলাদার বাড়ির সামনে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক সংস্কার হওয়ায় মানুষ সুফল পাচ্ছেন।

শিকারপুর ইউনিয়ন পরিষদে দেওয়া হয়েছে নতুন আসবাবপত্র। বামরাইল ইউনিয়নে মুগাকাঠী গ্রামে শাহাদাত মোল্লা বাড়ির দক্ষিণ পাশে বক্স কালভার্ট নির্মাণ ও কাজিরা সাইফুল তালুকদার বাড়ির দক্ষিণ পাশে একটি বক্স কালভার্ট নির্মাণ হয়েছে এডিপির প্রকল্পের টাকায়।

বড়াকোঠা ইউনিয়নেও হয়েছে ব্যাপক উন্নয়ন। ওই ইউনিয়নের গাজীরপাড় উমার আলী পুলিশের বাড়ির রাস্তা সলিংকরণ ও দরগাবাড়ী মসজিদ-আনোয়ার হোসেন মাস্টার বাড়ির রাস্তা সলিং এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউটের (ডাবেরকুল) ক্লাসরুম ও শিক্ষক রুম সংস্কার করা হয়েছে। উপজেলার হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অনেকেই সেলাই মেশিন পেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। ২০২০-২১ অর্থবছরে ৭৭ লাখ ৪৫ হাজার ৫৮০ টাকা এবং ২০২১-২২ অর্থ বছরে ৮০ লাখ ৩ হাজার ৭০০ টাকা বরাদ্দ এসেছে।

গত দুই অর্থবছরে প্রায় দেড় কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ ছিল। সেই বরাদ্দ সম্পন্ন হয় কাজ। এতে বদলে গেছে উজিরপুরের চিত্র। জাইকার প্রকল্প, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পে উজিরপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

উজিরপুর মহিলা কলেজের ভবন, সাতলার রাজাপুর মাদরাসা ভবন, সাতলার খেয়াঘাট, শিকারপুর খেয়াঘাট, শিকারপুর বন্দরের গোসলখানা ও বাথরুম নির্মাণ করা হয়েছে। উজিরপুর হাসপাতালে অক্সিজেন মেশিন স্থাপন করা হয়েছে।

উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু বলেন, উজিরপুরের উন্নয়নে এডিপি ও জাইকার প্রকল্প ব্যাপক কাজ করেছে, এ প্রকল্পে আরো বরাদ্দ প্রয়োজন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন বলেন, এই উপজেলা জুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকাবাসী তার সুফল পাচ্ছেন।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া