মাঝগঙ্গায় আটকে গেল ‘গঙ্গাবিলাস’, যাত্রীরা উঠলেন নৌকায়!

জানুয়ারি ১৭ ২০২৩, ০০:৩৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যাত্রা শুরুর তৃতীয় দিনেই দেখা দিল বিভ্রাট। মাঝগঙ্গায় আটকে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রমোদতরী ‘গঙ্গাবিলাস’। এর ফলে ‘গঙ্গাবিলাস’ থেকে বেশ খানিকটা পথ নৌকায় যেতে হয় যাত্রীদের।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত ১৩ জানুয়ারি বিলাসবহুল ‘গঙ্গাবিলাস’-এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

ভারতের উত্তরপ্রদেশের বারাণসী থেকে ৫১ দিনের যাত্রা শুরু করে ক্রুজটি। ২৭টি নদী পেরিয়ে বাংলাদেশ হয়ে যার গন্তব্য আসামের ডিব্রুগড়।

এ দীরেএঘ পথে যাত্রীরা দেখে নিতে পারবেন অন্তত ৫০টি পর্যটনস্থল। এই বিলাসবহুল ব্যবস্থার জন্য প্রতিরাতে যাত্রীদের খরচ ৫০ হাজার। কিন্তু এত অর্থ খরচ করে প্রমোদতরীতে বসেই বিভ্রাটের মুখে যাত্রীরা।

আজ সোমবার ‘গঙ্গাবিলাস’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য গঙ্গার তীর বরাবর এগিয়ে আসছিল ‘গঙ্গাবিলাস’। তখনই ডোরিগঞ্জ এলাকার কাছে হঠাৎ গঙ্গার পলির মধ্যে আটকে যায় ক্রুজটি। ফলে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছিল না।

সেই সময় বিহার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ছোট নৌকা আসে। তাতে করেই যাত্রীদের নির্বিঘ্নে চিরান্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

বিহারের ছাপড়া জেলা প্রশাসনের সতেন্দ্র সিং জানান, চিরান্দ ঘুরতে যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়, তার জন্য সবধরনের ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি যে কোনো রকম অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য ঘাটে মোতায়েন রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

‘গঙ্গাবিলাস’ আটকে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, গঙ্গার ওই অংশে পানি কম থাকার জন্য প্রমোদতরীটি কূলে পৌঁছাতে গিয়ে আটকে যায়। তবে ছোট নৌকায় যাত্রীদের নিরাপদে চিরান্দ পৌঁছে দেওয়া হয়েছে।

‘গঙ্গাবিলাস’-এর বৈশিষ্ট হলো- এটি জোয়ারের সময় ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এবং ভাটায় ২০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

তবে পলির কারণে আটকে গিয়ে বিপত্তির ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিল। অনেক জায়গাতেই পানির পরিমাণ কম থাকতে পারে। তাহলে কি বারবার এমন ঘটনা ঘটবে? এমন প্রশ্ন আসছে যাত্রীদের মনে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও