কলাপাড়ায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি মহিব

জানুয়ারি ১৪ ২০২৩, ১৭:০৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চার ইউনিয়নের দুই হাজার হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শনিবার সকাল ১০ টায় তিনি উপজেলার লতাচাপলি ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ শীত বস্ত্র বিতরন করেন। এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এমপি মহিব একইদিন বেলা ১২ টায় উপজেলার মহিপুর, বিকাল ৩ টায় নিলগঞ্জ, বিকাল ৫ টায় চাকামইয়া ইউনিয়নের অসহায় গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।

এছাড়া রাত ৮ টায় কলাপাড়া পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খতিবদের মাঝে শীত বস্ত্র বিতরন করার কথা রয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও