রাঙ্গাবালীতে টাকার জন্য এক নারী নির্যাতনের শিকার

জানুয়ারি ১৪ ২০২৩, ১২:৫০

রাঙ্গাবালী সংবাদদাতা: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ হাজার পাওনা টাকার জন্য রেহেনা বেগম (৩৫) নামের এক নারী নির্যাতনের শিকার হন। বৃহস্পতিবার সন্ধ্যার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নীর্যাতনের শিকার রেহেনা বেগম অসুস্থ অবস্থায় গলাচিপা সাস্থ্যকমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।

রেহেনার স্বামী ফেরদৌস প্যাদা জানান, স্থানীয় সমিতির কাছ থেকে ৪০ হাজার টাকা নেন কিস্তি। ২৮হাজার টাকা পরিশোধ করলে ১২হাজার টাকা পায় সমিতি কিন্ত আমরাও সমিতির লোক জনের কাছে ১০হাজার টাকা ও একটি গাছ নিছে আমাদের কাছ থেকে তিন বছর আগে সেই টাকা চাইলে আমার স্ত্রীকে হামলা করে কাকন হাওলাদার মারধরের পড় এক পর্যায় আমার স্ত্রী অসুস্থ হয়ে পরে। পড়ে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

হামলাকারী কাকন হাওলাদারের বাবা আবুবক্কর হাওলাদার জানান, দোকানের সামনে বসে আমার ছেলে সাথে টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমার ছেলে রেহেনার হাত ধরে কিন্ত মারে নাই পড়ে স্থানীয়রা দুই জনকে সরিয়ে দিয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও