বরিশাল অসুস্থ শ্রমিকদল নেতা রহিমের পাশে মহানগর শ্রমিকদল নেতৃবৃন্দ

জানুয়ারি ১৩ ২০২৩, ২০:২২

শামীম আহমেদ ॥ বরিশাল মহানগর শ্রমিকদল সাবেক সহ-সভাপতি ও বরিশাল সুলতানি বিড়ি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি অসুস্থ আব্দুর রহিমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করে পাশে দাড়ালেন বরিশাল মহানগর শ্রমিকদল নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (১৩) জানুয়ারী বিকালে নগরীর ৯নং ওয়াডস্থ রসুলপুর কলোনীর আব্দুর রহিমের বাসভবনে গিয়ে তার সার্বিক চিকিৎসা ও শারিরিক খোজ-খবর নেন।

এখানে উপস্থিত ছিলেন মহানগর শমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব মোঃ শহিদুল আসলাম,যুগ্ম আহবায়ক আব্দুল খালেক,যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম,মহানগর শ্রমিকদল সদস্য মোঃ আলতাফ হোসেন,মহানগর সদস্য আলী হোসেন,মহানগর সদস্য সোলাইমান আলী খান মনির সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড শ্রমিকদল নেতৃবৃন্দ।

এসময় শ্রমিকদল আহবায়ক ফয়েজ খান ও সদস্য সচিব শহিদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ আব্দুর রহিমকে চিকিৎসার জন্য তাকে নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেন। এবং প্রয়োজনে মহানগর শ্রমিকদল সবসময় তার পাশে থাকবে বলে আসস্থ করেন ফয়েজ খান।

এক প্রযায়ে মহানগর শ্রমিকদল নেতৃবৃন্দকে দেখে অসুস্থ সাবেক শ্রমিকদল নেতা আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন জীবন-যৌবনে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিকদলের জন্য জীবন বাজি রেখে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি।

আজ বেশকিছুদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যসঙ্গি হয়ে পড়ে আছি দলের এক সময়ের কোন সাথি ও সঙ্গিরা একবারের জন্য খোজ-খবর নিতে আসে না। তারপরেও সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও