রাঙ্গাবালীতে ধর্ষণের পর স্কুল ছাত্রীকে হত্যা লাশ উদ্ধার

জানুয়ারি ১৩ ২০২৩, ১৬:৪৫

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজের দীর্ঘ ৭ দিন পড় আজ বঙ্গোপসাগর মোহনা থেকে লামিয়ার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর পঞ্চম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যা। লাশ গুম করতে ফেলে দেয়া হয় নদীতে।

দীর্ঘ ৭ দিন পড় আজ শুক্রবার ১টার সময় বঙ্গোপসাগর মোহনা থেকে লামিয়ার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের চরআন্ডা বাজারে মোবাইলে টাকা রিচার্জ করতে যায় লামিয়া। ফেরার পথে অটোরিকশা চালক আল আমিন হাওলাদার তাকে ঢেকে নেয় বিলের মধ্যে। যৌন নির্যাতন শেষে শ্বাসরোধে হত্যা করে।

এরপর লাশ গুম করতে ফেলে দেয়া হয় বুড়াগৌড়াঙ্গ নদীতে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা গ্রামে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার, নিহত শিশুর লাশ বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে। পোস্টমাডামের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও