লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সিআইএর প্রধানের বৈঠক

জানুয়ারি ১৩ ২০২৩, ১০:০৯

আন্তর্জাতিক ডেস্ক :: লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেবেহর সঙ্গে গোপন বৈঠক করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস।

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস বর্তমানে ত্রিপলি সফর করছেন।

তার এ সফরে তিনি লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় তার সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী সাজলা মাংগৌশ, গোয়েন্দাপ্রধান হুসেন আল-আবেদ, কেবিনেট প্রতিমন্ত্রী আদেল গোমার।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তার বিষয়ে আলোচনা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও