গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

জানুয়ারি ১২ ২০২৩, ১৭:৫১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়খালীর গলাচিপায় বৃহস্পতিবার তাবাচ্ছুমা (৪) ও মরিয়ম(৬) নামের দুই চাচাতো বোনের বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

 

উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মৃধা বাড়ির নিজাম মৃধার মেয়ে তাবাচ্ছুমা ও মাসুদ মৃধার মেয়ে মরিয়ম সকাল ৯ টায় একসাথে সুতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যায়।

 

প্রতিবেশীরা বেলা ১টার দিকে বাড়ির পাশে পুকুরে মরিয়মের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। এরপর পুকুর থেকে দুই চাচাতো বোনের মৃত দেহ উদ্ধার করা হয়।

 

চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য বিবেকান্দ দেবনাথ বলেন ফুটফুটে দুই চাচাতো বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও