৪৭০ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

জানুয়ারি ১০ ২০২৩, ১২:১২

অনলাইন ডেস্ক :: রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাব্বি চৌধুরী (২৫) ও মুন্না মিয়া (২৭)।

র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর পল্লবী, রূপনগর, মিরপুরসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদকবিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও