বরিশালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিভাগীয় কমিশনার
জানুয়ারি ০৯ ২০২৩, ২৩:৩৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসন আয়োজনে সোমবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত দরিদ্র ও অসহায় ৫ শতাধিক সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এর সহধর্মিণী ড. মোসাঃ জোহোরা সুলতানা রুনি, জেলা প্রশাসকের সহধর্মিণী নাজনীন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ ও তার সহধর্মিণী ফারহানা ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মহিন উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। পরে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড, কালিজিরা এবং মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় ঘুরে ঘুরে দুস্থ আসহায় সুবিধা বঞ্চিত ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।









































