আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন

জানুয়ারি ০৮ ২০২৩, ১৯:৪৫

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়ন যুব লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যাল মাঠে বাকাল ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলমগীর খন্দকার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সাইদুল সরদার।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী নেতা অধ্যাপক (অব) অপূর্ব লাল হালদার, রফিকুল ইসলাম তালুকদার, আবুল বাশার হাওলাদার, জসীম সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজাজামান সেরনিয়াবাত আজাদ, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত রমেশ অধিকারী, সাধারণ সম্পাদ মো. সহিদুল ইসলাম পাইক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুুখ।

সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলনে দলীয় পদ প্রার্থী নেতা কর্মীরা তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন জমা প্রদান করেন।

জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দক্ষিাণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র নির্দেশ ও পরামর্শ ক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া