গৌরনদীতে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
জানুয়ারি ০৪ ২০২৩, ১৮:৪৫
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকা থেকে বুধবার বেলা ১১টার দিকে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা টুটুল ফকির (২৪)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে গৌরনদী থানার এসআই কামাল হোসেন বাদি হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত টুটুল আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের শামীম ফকিরের ছেলে।
গৌরনদী থানার এসআই কামাল হোসে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার বেলা ১১টার দিকে বার্থী এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা টুটুল ফকিরকে গ্রেফতার করেন।









































