উজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা

জানুয়ারি ০৪ ২০২৩, ১৮:১৭

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশাল জেলার উজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। গভীর রাতে নববধূকে ধর্ষণ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হলেন প্রধান শিক্ষক নাজমুল হক হান্নান।

অবশেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা-হস্তিশুন্ড ৭০নং এম,ই,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক হান্নান ৪ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে ওই এলাকার এক নববধূকে ধর্ষন করতে গিয়ে জনতার কাছে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন এবং এলাকাবাসী নাজমুলকে আটক করে রাখে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হক কাজিরা গ্রামের মকবুল মাস্টারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

জানা যায় ওই নববধূর ৬ দিন পূর্বে গাববাড়ি এলাকায় বিয়ে হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বিকেলে উজিরপুর মডেল থানায় ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া