রাঙ্গাবালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জানুয়ারি ০৪ ২০২৩, ১৭:৫০

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥  বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বাহেরচর বাজারে ছাত্র লীগের আয়োজনে একটি আনন্দ মিছিল শুরু হয় মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগের অফিসে এসে মিছিল শেষ হয়।

মিছিল শেষে কেক কাটেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহন করেণ। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও