জাসদ নেতা সমীরন ঘরামীর পিতার মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

জানুয়ারি ০২ ২০২৩, ১৮:২৪

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাসদ বানারীপাড়া উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক সাবেক সদর ইউনিয়নের ইউপি সদস্য সমীরন ঘরামীর পিতা সতীন্দ্র নাথ ঘরামী (৭৬) গত ১ লা জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টায় তার বানারীপাড়ার জম্বদ্বীপে তার নিজ বাড়ীতে ইহলোক ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল হক আম্বিয়া, সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক এ্যাড আনিচুজ্জামান আনিচ, বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক সানাউল হক ছানা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক পার্থদেব মন্ডল, বরিশাল মহানগর বাংলাদেশ জাসদ সভাপতি জামাল হোসেন, সাধারন সম্পাদক মনতোষ সিকদার.বানারীপাড়া উপজেলা সবাপতি শ্যামল মাস্টার. সাধারন সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ.প্রচার সম্পাদক জাকির হোসেন, গনসংযোগ সম্পাদক জিলন ঘরামী ,বানারীপাড়া পৌরসভার নেতা হিরু আহমেদ, উজিরপুর উপজেলা বাংলাদেশ জাসদ নেতা সুভাষ চন্দ, রনি হোসেন, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পংকজ শিকারী, কেন্দ্রীয় যুবজোট নেতা মিরাজ মাহমুদ, ছাত্রলীগ বিসিএল কেন্দীয় অর্থ সম্পাদক কাওসার মাহমুদ সহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বাংলাদেশ জাসদ, যুবজোট, ছাত্রলীগ, শ্রমিক জোটের নেতৃবন্দ।

নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল দুপুরে তার অন্তস্টি ক্রিয়া সম্পন্ন হয়।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া