আমতলীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

জানুয়ারি ০২ ২০২৩, ১৭:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  আমতলী-পটুয়াখালী মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে রোববার (২ জানুয়ারি) সকাল ছয়টার দিকে বাসের ধাক্কায় রাজু হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

নিহত রাজ হাওলাদার চাওড়া ইউনিয়নের উত্তর ঘটখালী গ্রামের মৃত ছলেমান হাওলাদারের ছেলে। রোববার সকালে সিকদার বাড়ি স্টান্ডের একটি মসজিদে ফজরের নামজ শেষে সড়ক পার হচ্ছিল।

এ সময় পটুয়াখালী দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাস তাকে ধক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া