করোনা থেকে মুক্তির বছর ছিল ২০২২

ডিসেম্বর ৩১ ২০২২, ১৮:০০

খান রুবেল, অতিথি প্রতিবেদক ‍॥ বিদায়ী ২০২২ সাল ছিল করোনা মহামারী থেকে মুক্তির বছর। তবে এ বছরে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু জ্বর ও ডায়রিয়া।

গত এক বছরে বরিশাল বিভাগে এ রোগে আক্রান্ত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ২৮ জন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০২০ সালের ১১ মার্চ থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বও পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫৪ হাজার ২৪৭ জন। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিসংখ্যানবিদ এ.এস.এম. আহসান কবির জানান, ২০২২ সাল ছিল করোনা মুক্তির বছর। তবে এ বছর উদ্বেগের কারণ ছিল ডায়রিয়া এবং ডেঙ্গু জ্বর। বিদায়ী বছরে বিভাগের ছয়টি জেলায় ৭১ হাজার ৪০৭ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৬ জন।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ভোলা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৭ হাজারেরও বেশি। পরের অবস্থানে ছিল পিরোজপুর। এ জেলায়ও ডায়রিয়া রোগীর সংখ্যা ছিল ১৫ হাজারের কাছাকাছি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

অপরদিকে, বিদায়ী বছরে মাথাচাড়া দেয় ডেঙ্গু জ্বর। এ জ্বওে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৩০ জন। এসময় মারা গেছে ১২ জন। এ ধরনের জ্বর বেশি ছিল পিরোজপুর ও বরগুনা জেলায়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, বিশ্বে নতুন করে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরণ থেকে রক্ষা পেতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা কার্যক্রমও।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও