গৌরনদীতে খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
ডিসেম্বর ৩১ ২০২২, ১৫:৪১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত বাটাজোর বন্দরের ব্যবসায়ী সরোয়ার হোসেন বন্দর সংলগ্ন বাটাজোর-সরিকল খালের একাংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে।
স্থানীয়রা খাল দখলে বাঁধা দিলেও নির্মাণ কাজ বন্ধ না করে দিগুন শ্রমিক নিয়ে কাজ চালিয়ে আসছে সরোয়ার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।








































