চন্দ্রমোহন স্কুল কমিটির সভাপতি নির্বাচনে মধুকে হারিয়ে মকবুলের জয়লাভ
ডিসেম্বর ৩১ ২০২২, ১৪:২৮
শামীম আহমেদ: স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করতে ৮ জন ভোটারের ভোট প্রদানের নিরাপত্তার জন্য বরিশাল কোতয়ালী মডেল থানার এসি মেহেদী হাসান ও বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান সহ অর্ধাশতাধিক পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কর্নেল (অবঃ)জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মনোনিত প্রার্থীদের জন্য।
আজ শনিবার (৩১) ডিসেম্বর বরিশাল সদর উপজেলার ১০ নং ইউনিয়ন চন্দ্রমোহন আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই চন্দ্রমোহন আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে থাকা চন্দ্রমোহন ও টুমচর এলাকার সড়ক এলাকায় থাকা অওয়ামী লীগ ঘড়োনা ২ প্রার্থীর সমর্থকদের পুলিশ সরিয়ে দিয়ে পুরো স্কুল এলাকা কর্ডন করে নিজেদের নিয়ন্ত্রনে নেয়।
জানা গেছে চন্দ্রমোহন আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক হাওলাদারকে অদৃশ্য একবলে নির্বাচন থেকে সড়িয়ে দিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড.মাহবুবুর রহমান মধুকে সভাপতি পদে মনোনয়ন দেন।
এঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাহী ক্ষুদ্ব হয়ে বরিশাল সটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থন নিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মনোনিত প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা ডি এম মকবুল আহমেদকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য প্রার্থী মনোনিত করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে স্কুল কমিটির নির্বাচন সুষ্ট হওয়ার জন্য ব্যাপক অস্ত্রধারী আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়।
মাত্র ২০ থেকে ২৫ মিনিটের নির্বাচনে ৫জন অভিভাবক ও ৩ জন টিচার সদস্য (টি আর) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার সদর উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী মন্ত্রীর সমর্থীত প্রার্থী মাহবুবুর রহমান মধু ও বরিশাল সিটি মেয়র সমর্থীত প্রার্থী ডি এম মকবুল আহমেদের উপস্থিতিতে ভোট গননা করেন।
এতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনিত প্রার্থী ডি.এম মকবুল আহমেদ ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। অন্যদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর জাহিদ ফারুক শামীমের মনোনিত প্রার্থী ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ২ ভোট পেয়ে পরাজিত হয়।
উল্লেখ্য গত ২৬ই ডিসেম্বর অভিভাবক সদস্য নির্বাচনে ৫শত ২৩ জন ভোটারের মধ্যে ৪শত ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৫ জন অভিভাবক সদস্য নির্বাতি করেন।
এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের কাছে ৮ জন ভোটারের জন্য এত পুলিশ মোতায়েন করার কারন কি জানতে চাইলে তিনি বলেন সুষ্ট নির্বাচন সম্পূর্ণ ও এলাকার আইন শৃঙ্খলা নিরাপত্তার প্রয়োজনে অতিরিক্ত ফোর্স রাখা হয়েছে।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী ডি.এম মকবুল আহমেদকে নিয়ে স্থানীয় এলাকাবাশী বহিরাগত হঠাও শ্লোগান ও মেয়রকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল।








































