বরিশালে নৌ পুলিশের অভিযানে জাটকা জব্দ

ডিসেম্বর ২৯ ২০২২, ১৯:১৮

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নৌ পুলিশের অভিযানে ৪৫ মন জাটকা জব্দ করা হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীতে জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম’র নের্তৃত্বে একটি টিম আমতলার মোড় পানির ট্যাংক সংলগ্ন কালু খান সড়কের মুখে অবস্থান নেয়। এসময় ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামক পরিবহনে অভিযান চালিয়ে ১৮০০ কেজি বা ৪৫ মন জাটকা উদ্ধার করা হয়। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই-আলম বলেন এটি আমাদের রুটিন ওয়ার্ক।

আমরা শুধু চেষ্টা করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার। তিনি আরো জানান, নির্ধারিত সময়ের আগের দিন পর্যন্ত আমাদের জাটকা বিরোধী অভিযান চলমান থাকবে। পরে বিকেলে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও