আগৈলঝাড়ায় পৃথক অভিযানে চারজন পলাতক আসামী গ্রেফতার

ডিসেম্বর ২৮ ২০২২, ২১:০৭

মোঃ নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চারজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধিকে জানান- মঙ্গবার রাতে থানার পুলিশ সহ-পরিদর্শক ও সদস্যরা উপজেলার বারহাজার গ্রাম থেকে ওই গ্রামের মৃত মকবুল তালুকদারের ছেলে জিআর ৫৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আকবর তালুকদার (৫৪), একই গ্রামের মৃত মহসিন তালুকদারের ছেলে জিআর ৫৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শাহ আলম তালুকদার, একই গ্রামের মৃত আবু বকর সন্যামতের ছেলে জিআর ৫৩/২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী খলিল সন্যামত (৬৪) এবং বাহাদুরপুর গ্রাম থেকে ওই গ্রামের নির্মল পান্ডের ছেলে জিআর ৭২/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অয়ন পান্ডেকে (২১) গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের ২৮ ডিসেম্বর বুধবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া