বানারীপাড়ায় এসআই শফিকুলের নেতৃত্বে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ডিসেম্বর ২৫ ২০২২, ২০:০১

নিজস্ব প্রতিবেদক : বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলামের নেতৃত্বে সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাহাঙ্গীর সিকদারের ছেলে। রবিবার (২৫ ডিসেম্বর ) বেলা ১২.৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানা থেকে তাকে আটক করা হয়।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম ১ বছরের সাজা প্রাপ্ত এবং ২৯,০০,০০০ টাকার জরিমানা প্রাপ্ত পলাতক আসামি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। আটককৃত আসামীকে তাৎক্ষণিক আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও