উজিরপুরে দুর্বৃত্তের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

ডিসেম্বর ২৫ ২০২২, ১৯:০৩

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের মজুদকৃত পাকা আমন ধান।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার শোলক ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাবরখানা গ্রামের তেতুল তলা একটি বাগানে ৬০ শতক জমির ধান কেটে মাড়াই করার জন্য মজুদ রাখা হয়। কান্না জড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক মো. সফিকুল তালুকদার বলেন, অনেক আশা নিয়ে জমিতে আমন ধান বুনে ছিলাম।

এ বছর ধানের ফলন দেখে খুশীও হয়েছিলাম। পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য স্তূপ করে রেখে ছিলাম। কিন্তু কে বা কারা আগুন লাগিয়ে দিলে সম্পূর্ণ মাড়াই করে রাখা ধান পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, ১ সপ্তাহ আগে ২৭ টি পেপে চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, বাবরখানার স্কুলের পাশ দিয়ে ধামুরা যাবার একটি রাস্তা রয়েছে। সন্ধ্যার পরে দেখে যায় মাদক সেবিদের আনা-ঘোনা। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান জানান,ঘটনা স্থান পুলিশ পরিদর্শন করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও