পটুয়াখালী/ বাদী চেনেন না, অথচ ধর্ষণচেষ্টায় অভিযুক্ত দুই আ.লীগ নেতা

ডিসেম্বর ২৫ ২০২২, ১১:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাদী চেনেন না, অথচ পটুয়াখালীর দশমিনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগের দুই নেতাকে।

ইউএনও কার্যালয় থেকে তাদের নামে পাঠানো হয়েছে নোটিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ষণ চেষ্টার শিকার বাদী গৃহবধূ ও অভিযুক্ত দুই নেতা।

সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এক গৃহবধূকে এলাকার হারুন তালুকদারের ছেলে নাঈম তালুকদারের সহযোগিতায় ধর্ষণের চেষ্টা চালায় ধলাম হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার।

এ ঘটনায় মারুফ ও নাঈমের বিচার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন ওই গূহবধূ। ৬ ডিসেম্বর অভিযুক্ত দুইজন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এক সদস্যকে ইউএনও কার্যালয় থেকে নোটিশ করে উপস্থিত থাকতে বলা হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের নাম নোটিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওই গৃহবধূ জানান, তিনি দুজনকে অভিযুক্ত করে ইউএনও বরাবর অভিযোগ করেছেন। তবে, আওয়ামী লীগের দুই নেতাকে তিনি চেনেন না বা কখনো দেখেননি।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এই মুহূর্তে অভিযোগের বিষয়টি মনে পড়ছে না। তবে কাগজপত্র দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া