বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনকালে গ্রেপ্তার -৩

ডিসেম্বর ১৯ ২০২২, ২২:১৭

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ বাজার সংলগ্ন রাঙ্গামাটি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১.৩০ মিনিটের সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোঃ রাজ্জাক হাওলাদারের পুত্র মোঃশামিম হাওলাদার (৩২), ইসলাম খানের পুত্র কাওছার খান (৩২), শহিদুল ইসলামের পুত্র সোহেল (২৬) কে অবৈধভাবে বালু কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে প্রত্যেককে ১মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মো: ইজাজুল হক। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও