বরিশালের শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর ১৯ ২০২২, ১৭:৩৫

নিজস্ব প্রতিবেদক ॥ অসহায় সুবিধা বঞ্চিত এতিম সরকারী শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানের দু’শতাধিক নিবাসীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছেন সদ্যযোগদান করা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

আজ সোমবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সরকারী শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক জাবির আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরীস প্রমুখ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও