বরিশালের ১০ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
ডিসেম্বর ১৯ ২০২২, ১৬:৫৮
নিজস্ব প্রতিবেদক ॥ ২০২০ থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১০ জন প্রধানশিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।








































