গৌরনদীতে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা
ডিসেম্বর ১৮ ২০২২, ১৭:৫৪
হাসান মাহমুদ,গৌরনদী ॥ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যান্যরা।









































