গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বহিঃস্কার

ডিসেম্বর ১৮ ২০২২, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক ॥ প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর দুই দফা হামলা চালিয়ে বেধম মারধরসহ পা ভেঙে দেয়ার ঘটনায় অবশেষে অভিযুক্ত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেদ হাওলাদারকে দলীয় পদ থেকে বহিঃস্কার করা হয়েছে।

 

রবিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে জেলার গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেদ হাওলাদার ও তার সহযোগীরা প্রকাশ্যে স্থানীয় সাংবাদিক মোল্লা ফারুক হাসানের ওপর হামলা চালায়।

 

দুই দফা হামলার পর সন্ত্রাসীরা সাংবাদিককে অপহরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসান সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

 

রবিবার দুপুরে হাসপাতালে শষ্যাশয়ী সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, শনিবার শেষ বিকেলে তিনি বাড়ি থেকে টরকী বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় কসবা এলাকার বাসিন্দা, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও কিশোর গ্যাংয়ের প্রধান রাসেদ হাওলাদার তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেল নিয়ে ব্যারিকেট দিয়ে তার পথরোধ করে।

একপর্যায়ে বিজয় দিবসের প্রকাশিত সংবাদে তার (রাসেদ) নাম না আসার অজুহাতে অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে মোটরসাইকেলে তুলে অপহরনের চেষ্টা চালায়। প্রাণবাঁচাতে তিনি (সাংবাদিক ফারুক) দৌঁড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আশ্রয় নেন।

হামলাকারীরা ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে দ্বিতীয় দফায় সাংবাদিক ফারুককে পিটিয়ে গুরুত্বর আহত করে তার বাম পা ভেঙে দেয়। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

সাংবাদিকের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতী দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। একই দাবিতে রবিবার সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও