ববিতে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী উদ্বোধন 

ডিসেম্বর ১৮ ২০২২, ১৭:১১

ববি প্রতিনিধি ‍॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া প্রদর্শনীটির উদ্বোধন করেন৷

এসময় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক,  শিক্ষকমন্ডলী, পরিচালক, দপ্তর প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ববিসাসের আয়োজনে গত আগস্ট মাসে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.ছাদেকুল আরেফিন বলেন, স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে এসে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ঘটনা গুলো জানে সেই জানাটাকে যদি সঠিকভাবে এভাবে প্রদর্শনীর মাধ্যমে সঞ্চালিত করা যায় তাহলে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাবে এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মহিমায় আরো উজ্জীবিত হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও এ রকম আয়োজন এর জন্য  বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে সাধুবাদ জানাই ।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, তরুনদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার জন্য এমন প্রোগ্রাম দরকার। এই জন্য ববিসাসকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা  এর মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে বিস্তার ধারণা লাভ করবে ৷

উল্লেখ্য বরিশাল রিপোর্টর্স ইউনিটির সহযোগিতায়  প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের দলিলপত্র, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে নবম সেক্টরসহ মুক্তিযুদ্ধের তথ্যসমৃদ্ধ চিত্র প্রদর্শিত হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও