বরিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

ডিসেম্বর ১৮ ২০২২, ১২:২১

নিজস্ব প্রতিবেদক: “থাকব ভালো, রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে রবিবার সকালে বরিশাল জেলা প্রশাসন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের আয়োজনে বর্ণাঢ্য এক র‌্যালির মধ্যে দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

সার্কিট হাউজ চত্বর প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখান আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবীর, বরিশাল জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ২১ জন প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি (এসএসসি) প্রদান করা হয়। পাশাপাশি বরিশাল জেলায় ২ জন রেমিট্যান্স প্রদান কারিকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও