বরিশালে দার্শনিক আরজআলী মাতুব্বরের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা

ডিসেম্বর ১৭ ২০২২, ১৭:৪৮

শামীম আহমেদ ॥ কুসংস্কার-প্রথা বিরোধী, স্বশিক্ষিত মানবতাবাদী, দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১২২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ডিসেম্বর বিকালে নগরীর অনামীলেনস্থ গণনাট্য সংস্থার কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

বরিশাল গণ নাট্য সংস্থার সভাপতি অধ্যাক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক বিরেন্দ নাথ রায়ের সঞ্চলনায় আলোচনা সভায় আরজ আলী মাতুব্বরের স্মৃর্তিচারন করে বক্তব্য রাখেন,বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নিপৃন্দ নাথ রায়,সিপিবি বরিশাল জেলা সাবেক সভাপতি এ্যাড, একে আজাদ,সিপিবি বরিশাল জেলা সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,বীর মুক্তিযোদ্ধা ও লেখক মকবুল আকন,কবি তৌহিদুল ইসলাম,সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, আরজআলী মাতুব্বরের নাতি শামীম আলী মাতুব্বর ও ফারুক মল্লিক প্রমুখ।

এসময় বক্তারায় আলোচনায় বলেন,আরজআলী মাতুব্বরের গবেষনা করে বলে গিয়েছিলেন সমাজ থেকে কুসংস্কার প্রথা উঠিয়ে দিয়ে জাতীকে মুক্ত রাখার কথা সেদিন বলেছিলেন।

আমরা যদি সবাই আরজআলী মাতুব্বরকে দর্শন করি তাহলে আমরা অনেকেই অন্ধকার থেকে বেড় হয়ে আলোকিত একটি সমাজ ব্যবস্থা উপহার দেওয়া সম্ভব হত। এর পূর্বে আলোচক ও আয়োজক কমিটির নেতৃবৃন্দরা দার্শনিক আরজআলী মাতুব্বরের প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পন করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও