সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিন উল আহসান। জেলা প্রশাসক
মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি বরিশাল এস এম আক্তারুজ্জামান, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার, মুক্তিযোদ্ধা বীর বিক্রম (এসপি) অবঃ মো. মাহাবুব উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মো. ইউনুস সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
বক্তারা আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের গর্ব। আপনাদেরকে কাছে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আপনাদেরকে সংবর্ধনা দিতে পেরে নিজেদেরকে আমরা ভাগ্যবান মনে করছি। যাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিল তাঁরা যেনো পুনরায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
পরে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার উপহার তুলে দেওয়া হয়।








































