বরিশালে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ডিসেম্বর ১৬ ২০২২, ২২:৩০

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বরিশাল নগরীর একতলা” লঞ্চঘাট ‍এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। গ্রেফতারকৃত হল, কুমিল্লা জেল‍ার লক্ষ্মীপুর মুন্সী বাড়ীর মৃত আব্দুল আজিজের ছেলে মো. শফিউল আলম (৪৭)।

পুলিশ জাানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিএমপি গোয়েন্দা শাখার জোন-১ টীম একতলা” লঞ্চঘাট ‍এলাকায় অভিযান পরিচালনা করেন। ‍এসময় ৩ কেজি গাঁজাসহ মো. শফিউল আলমকে গ্রেফতার করা হয়। ‍এসময় অপর মাদক ব্যবসায়ি নগরীর হাটখোলা ‍এল‍াকার মো. জুয়েল খানের স্ত্রী ফিরোজা বেগম (৪০) পালিয়ে যায়।

‍এঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও