বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

ডিসেম্বর ১৬ ২০২২, ২১:৫৬

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপিতত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও