বরিশালে জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়

ডিসেম্বর ১৫ ২০২২, ১৯:২৫

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সাথে বৃহস্পতিবার বিকেলে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

বরিশাল সার্কিট হাউজে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, যুবলীগ নেতা কামাল হোসেন সরদার, বিএমএসএফ’র কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক মোছোদ্দেক বিল্লাহ, গৌরনদী শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নাজমুল সানি প্রমুখ।

একইদিন জেলা প্রশাসক কার্যালয়ের নবাগত উপ-পরিচালক গৌতম বাড়ৈর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। শেষে জেলা প্রশাসক ও উপ-পরিচালকের হাতে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে মাহিলাড়া ইউনিয়নের উন্নয়নের তথ্যচিত্রের বই প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও