উজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিসেম্বর ১৫ ২০২২, ১৮:২৫

উজিরপুর প্রতিনিধি ॥ উজিরপুরে ইচলাদি বাস স্ট্যান্ড থেকে ৩কেজি গাঁজা ও ৫শত পিছ ইয়াবাসহ মো.রিপন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৪ ডিসেম্বর বিকাল ৫ টার সময় উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ডের টোল হতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রিপন চাঁদপুর জেলার মতলব উপজেলার পাটন গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এস আই ইসতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইচলাদি বাস স্ট্যান্ডের টোলের সামনে মাদক চোরাকারবারীরা ইয়াবার ও গাঁজা চালান লেন দেন করবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রিপনকে গ্রেফতার করে তল্লাশীর সময় তার কাছ থেকে ৩কেজি গাঁজা ও ৫শত পিছ ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও