পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ডিসেম্বর ১৪ ২০২২, ১৮:০৭

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ‍॥  নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে শহরে পুরাতন জেলখানার অভ্যান্তরের গণকবরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, জেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এ সময় পটুয়াখালী সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এড.হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এদিকে বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এর সঞ্চালনায় আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এড.হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, বিশিষ্ঠ শিক্ষাবীদ প্রফেসর জাফর আহম্মেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার আমিনুল ইসলাম টিটো।

এ সময় পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে সমাজের বিভিন্ন অসংগতি সমূহ ধরিয়ে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও