বরিশালে ৬ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ডিসেম্বর ১৩ ২০২২, ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল জেলার উজিরপুর ও বানারীপাড়ার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র। অভিযান চলাকালে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম।

সুমী রানী মিত্র বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে উজিরপুর ও বানারীপাড়ার ৬টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও