কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ডিসেম্বর ১৩ ২০২২, ১৮:২৩
মো. ওমর ফারুক, কলাপাড়া ॥ পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম এর সাথে কলাপাড়া উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, বীর মুক্তি যোদ্ধা হাবিবুল্লাহ রানা, ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান শাওকত হোসেন তপন বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত মোল্লা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ। মতবিনিময় সভা শেষে উপজেলা অফিসাস ক্লাব উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।









































