বরিশালে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ডিসেম্বর ০৮ ২০২২, ২১:৩১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে রবি মৌসুমে উচ্চ ফলনশীল (উফসি) বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূনর্বাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।








































